ইপেপার / প্রিন্ট
আগামী পাঁচ দিনে দেশের আটটি বিভাগে কম-বেশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করায় কোথাও কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সপ্তাহের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৬ মার্চ) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ–এর কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ–এর দু’এক জায়গাতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।