1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, সীমিত বিক্রিতে ভোগান্তি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, সীমিত বিক্রিতে ভোগান্তি

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নির্দিষ্ট পরিমাণে তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। অনেক চালক ভোরেই পাম্পে এসে লাইনে দাঁড়িয়েছেন, যাতে দ্রুত তেল নিতে পারেন। কিন্তু সকাল থেকেই গাড়ির দীর্ঘ সারি থাকায় অপেক্ষার সময়ও বেড়ে গেছে।

রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালক আমজাদ হোসেন বলেন, দীর্ঘ লাইনের কথা শুনে তিনি সকাল সকাল পাম্পে এসেছেন। কিন্তু এসে দেখেন এখানেও মোটরসাইকেলের বড় লাইন। তিনি আশা করছেন কিছুক্ষণ অপেক্ষা করলেই তেল পাওয়া যাবে।

এদিকে প্রাইভেটকার চালক ইদ্রিস মিয়া বলেন, বর্তমানে পাম্পগুলোতে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। ব্যক্তিগত গাড়িতে প্রায় ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়া হচ্ছে। এতে দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। ফলে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল খুঁজতে বাধ্য হচ্ছেন।

আরেক মোটরসাইকেল চালক রবিউল হুসাইন জানান, তিনি প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল পেয়েছেন। তার ভাষায়, আজকে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, যা দিয়ে অন্তত দুই দিন চলা সম্ভব।

ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, তাদের কাছে যতক্ষণ জ্বালানি থাকে ততক্ষণ বিক্রি করা হচ্ছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু চাহিদা অনেক বেশি থাকায় পাম্পগুলোতে চাপ তৈরি হচ্ছে।

পাম্প কর্তৃপক্ষের আশা, সরবরাহ স্বাভাবিক হলে শিগগিরই এই অস্থিরতা কাটবে এবং জ্বালানি তেলের বাজার আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!