1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী দায়িত্ব পবিত্র আমানত, নিরপেক্ষতা বজায় রাখতে হবে: সিআইডি প্রধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচনী দায়িত্ব পবিত্র আমানত, নিরপেক্ষতা বজায় রাখতে হবে: সিআইডি প্রধান

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সিআইডি সদরদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র পুলিশ বাহিনীর জন্য একটি পবিত্র আমানত। দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’

সিআইডি প্রধান আরও নির্দেশ দিয়েছেন:

  • নির্বাচনী দায়িত্বে বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হবে।

  • পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় নিজের খাবার ও ব্যক্তিগত প্রয়োজন নিজ দায়িত্বে বহন করবেন; কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ নিষিদ্ধ।

  • পোশাকের মর্যাদা বজায় রাখা, ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

  • সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট বা মন্তব্য শেয়ার করা, কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা বা সহযোগিতা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আশা প্রকাশ করেন, পুলিশের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

ব্রিফিংয়ে সিআইডির জেলাপর্যায়ের সব ইউনিট অনলাইনের মাধ্যমে যুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!