1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে ৯ ঘণ্টা ঘুম - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে ৯ ঘণ্টা ঘুম

নিজস্ব প্রতিবেদক

হেমলক সোসাইটি’র মতো পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’। এ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি ও কৌশানী মুখার্জি। ছবিতে কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুটিং করা হবে। ছবিতে থাকতে পারেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী কৌশানী শুটিং কেমন চলছে সে বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, ‘টানা ৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে মাত্র ৯ ঘণ্টা ঘুমাতে পেরেছি, আর বাকি সময়টা শুটিং করে কেটেছে।’

নেটিজেনরা মাঝে আলোচনা-সমালোচনা হচ্ছে, সৃজিত নাকি খুব কঠোর পরিচালক। যতক্ষণ না পর্যন্ত কোনও দৃশ্য তার মনের মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিনেতাদের ‘রিটেক’ চলে। যদিও পরিচালকের সেটে কাজের পাশাপাশি হাসিমজাও চলে।

প্রসঙ্গত, কৌশানী মুখার্জি ২০১৫ সালে বনি সেনগুপ্ত বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন। ২০১৬ সালে, তিনি রাজা চন্দ পরিচালিত একটি রোমান্টিক কমেডি কেলোর কীর্তিতে উপস্থিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!