1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫ দিন পর সূর্যের দেখা মিলল সিরাজগঞ্জে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫

৫ দিন পর সূর্যের দেখা মিলল সিরাজগঞ্জে

প্রতিনিধি

৫ দিন পর সূর্যের দেখা মিলল সিরাজগঞ্জে
টানা পাঁচ দিন পর সূর্যের দেখা মিলেছে সিরাজগঞ্জে। কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই স্বাভাবিক রোদ দেখা গেছে। বাড়ির গৃহিণীরা কাপড় ধুয়ে রোদে শুকাচ্ছেন, আর বৃদ্ধরা রোদে বসে গল্প করছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা গেছে।

তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম  বলেন, পাঁচ দিন পরে আজ সূর্যের দেখা মিলেছে। বুধবার সকাল ৯টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, বাড়ির উঠান, বারান্দা কিংবা ভিটাজুড়ে মানুষজন কাপড় নেড়ে দিয়েছেন৷ গৃহিণী সুখী খাতুন বলেন, সকালে উঠেই দেখি রোদ। তাই যেসব কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছি।

স্থানীয় আসাদুল খান বলেন, অনেকদিন পরেই রোদের দেখা পেলাম৷ সবাই রোদে বসে আড্ডা দিচ্ছি৷

সিরাজগঞ্জে চলতি মৌসুমে তাপমাত্রার অবস্থা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর সকাল ৯টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা সেই সময়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। সেই থেকে প্রতিদিনই তাপমাত্রা নিম্নমুখী ছিল।

২৬ ডিসেম্বর সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ২৮ ডিসেম্বর সকাল ৬টায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, এরপর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব দিনে কুয়াশা ও বাতাসের কারণে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছিলেন না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি জেলায় ২৬ ডিসেম্বর মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। সিরাজগঞ্জও তার মধ্যে ছিল। কয়েক দিনের কঠিন শীত ও কুয়াশার পর আজ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!