1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪৮ ঘণ্টায় প্রায় ১৭০ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

৪৮ ঘণ্টায় প্রায় ১৭০ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি

প্রতিনিধি

অপরাধ ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় প্রায় ১৭০ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ১১টি দেশ।

এই ১৭০ জনের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ফেরত এসেছেন সৌদি আরব থেকে— ৯৪ জন। এদের বিরুদ্ধে ভিক্ষা করা, মাদক চোরাচালান ও বিক্রি, অবৈধভাবে বসবাস, কোনো স্পনসর বা পৃষ্ঠপোষক ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালানো এবং চাকরিতে নিয়োগ চুক্তির শর্তভঙ্গের অভিযোগ রয়েছে। গত ৪৮ ঘণ্টায় এই ৯৪ জনকে ফেরত পাঠিয়েছে সৌদি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মধ্যপ্রাচ্যের অপর দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা পাকিস্তানিরা। অভিবাসন আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় ৩৯ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত।

এদের বাইরে মানবপাচারে সংশ্লিষ্টতার অভিযোগে ওমান ৩ জন, ইরাক ৯ জন, ইন্দোনেশিয়া ৪ জন, মৌরিতানিয়া থেকে ৫ জন, যুক্তরাজ্য ১ জন, সাইপ্রাস ১ জন, থাইল্যান্ড ১ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিসা এবং ভ্রমণ বিষয়ক তথ্যে গরমিল থাকায় গত ৪৮ ঘণ্টায় ৫৯ জন পাকিস্তানি যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছে সৌদি আরব, কম্পোডিয়া, মিসর, বাহরাইন, কাতার, মালাউইসহ ২১টি দেশ। এই যাত্রীদের মধ্যে ২১ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

সূত্র : জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!