1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

৩৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু

প্রতিনিধি

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুট দীর্ঘ ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পরে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে আরিচা ফেরিঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাট ফেরিঘাটের উদ্দেশ্যে আরিচা ঘাট ছেড়ে যায়। দীর্ঘসময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উপয় ফেরিঘাট এলাকায় প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের অপেক্ষায় আটকে পড়ে।

এদিন দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (০১ নভেম্বর) রাত ১০টার থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি যমুনা নদীতে ডুবোচরের কারণে মাঝে মধ্যে নৌ-চ্যানেলের যানবাহনবোঝাই ফেরি আটকে পড়ছিল। আরিচা ফেরিঘাটের অদূরে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপরও ফেরিগুলো ঝুঁকি নিয়ে নৌরুটে যানবাহন পারাপারে চলাচল করে আসছিল। তবে নদীতে পানি কমে যাওয়ায় নৌ চ্যানেলটি সরু হতে থাকে। এই চ্যানেল দিয়ে ফেরি চলাচল করার জন্য যতটুকু গভীরতা আর পানি প্রয়োজন সেটি নেই। ফলে নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকা পড়ে। ফলে উভয় ফেরিঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলোর চালক ও শ্রমিকেরা বিপাকে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নাব্য সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীর নাব্য রক্ষার্থে ড্রেজিং ইউনিট অব্যাহতভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এ জন্য আজ সকালের দিকে পরীক্ষামূলকভাবে নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌরুটের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে। নৌ চ্যানেলে ফেরি চলতে কোনো সমস্যা না হলে পুরোপুরিভাবে আমরা ফেরি অপারেশন করতে পারবো বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!