1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৫০-এর অধিক গণমাধ্যমকর্মী চাকরি হারানোয় জিএম কাদেরের উদ্বেগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

৩৫০-এর অধিক গণমাধ্যমকর্মী চাকরি হারানোয় জিএম কাদেরের উদ্বেগ

প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব।

রোববার এক বিবৃতিতে গণমাধ্যমকর্মীদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়ে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ কাদের বলেন, ব্রডকাস্ট জানার্লিষ্ট সেন্টার (বিজেসি) থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গেল কয়েক মাসে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন। ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে দেশের প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরও অন্তত দুই শতাধিক। কাছাকাছি সময়ে এত বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। চাকরি হারিয়ে গণমাধ্যম কর্মীদের পরিবারে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একই সময়ে ব্যাপক সংখ্যক সাংবাদিককে চাকরিচ্যুতির ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে অসহায় চাকুরিজীবী সাংবাদিকদের চাকরিচ্যুতির মতো চরম শাস্তি অমানবিক ও ন্যায়বিচার পরিপন্থি।

বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!