1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২ মাসের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

২ মাসের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক:

২ মাসের ব্যবধানে আবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলতি সপ্তাহেই তিনি দেশটিতে সফর করবেন। এর আগে চলতি বছরের জুন মাসেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দেশটিতে সফর করেছিলেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি সূত্র। এই সফরটি মূলত ফিরতি সফর। গত জুলাইয়ের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার পাকিস্তান সফরের পর ফিরতি সফরে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল কুরিলার সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফরে পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল। সেই সফরে পাকিস্তান সরকার তাকে ‘নিশান-ই-ইমতিয়াজ (সামরিক)’ খেতাবে ভূষিত করে।

এর আগে গত জুন মাসে ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে যান। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানদের করা হয়ে থাকে।

যদিও এবার সফর নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী (আইএসপিআর) বা যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাস আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে এর আগের সফরেই আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বছর শেষে আবার যুক্তরাষ্ট্রে যাবেন।

দ্য ডন বলছে, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সফর এমন এক সময় হচ্ছে যখন গত মাসে কংগ্রেসের এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে “চমৎকার অংশীদার” বলে প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের ভূমিকারও প্রশংসা করেন।

এদিকে সেনাপ্রধান আসিম মুনির রাষ্ট্রপতি হচ্ছেন— এমন গুজবকে নাকচ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ডন ডটকমের খবরে বলা হয়েছে, এই বিষয়ে এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলার বা সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও বলেন, সেনাপ্রধানকে রাষ্ট্রপতি বানানোর কথা “পুরোপুরি বাজে কথা”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!