1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৬ বছর আগেই নিজেকে বয়স্ক ভাবতেন শাহরুখ! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

২৬ বছর আগেই নিজেকে বয়স্ক ভাবতেন শাহরুখ!

প্রতিনিধি

এখনও বড় পর্দায় হাত মেলে ধরলে ভক্তরা মুগ্ধ হয়ে দেখেন বলিউড বাদশাহ শাহরুখ খানকে। বিশ্বজুড়ে রয়েছে তার ব্যাপক খ্যাতি। পেয়েছেন কোটি সংখ্যক ভক্ত-অনুরাগী।

বয়স ষাটের গোড়ায় এসেও বক্স অফিসে এক বছরেই তিনটি ছবি হিট করিয়েছেন শাহরুখ। তাই সিনেমার জগতে শাহরুখের বয়স যেন দুর্বোধ্য। কিন্তু তার ভক্ত অনুরাগীরা শাহরুখের বয়স নিয়ে মাথা না ঘামালেও ২৬ বছর আগে থেকেই নিজেকে বয়স্ক ভাবতে শুরু করেছিলেন এই বলিউড নায়ক।

ভারতীয় গণমাধ্যমের খবর, এক সাক্ষাৎকারে শাহরুখের অতীত খুঁড়ে সেই কথা প্রকাশ্যে এনেছিলেন পরিচালক ফারাহ খান। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির নায়ক শাহরুখের বয়স তখন ৩০ বছর। এই ছবিতে এক কলেজ পড়ুয়ার ছাত্রের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ। ফারাহ জানান, সে সময় করণ জোহর পরিচালিত এই ছবিতে অভিনয় করার নাকি একেবারেই ইচ্ছে ছিল না শাহরুখের।

এই ছবিতে কোরিয়োগ্রাফার হিসেবে কাজ করেছিলেন ফারাহ। জানান, কলেজ পড়ুয়ার চরিত্র বলেই নাকি আপত্তি ছিল শাহরুখের। তিনি বলেন, ‘শাহরুখ মরতে মরতে এই ছবিতে অভিনয় করেছিল। শাহরুখ বলতো, কলেজ পড়ুয়া হিসেবে ওই চরিত্রে ওকে নাকি খুব বয়স্ক লাগবে। তখন ওর বড় জোর ৩০ বছর বয়স।’

এই ছবিতে কোরিয়োগ্রাফার হিসেবে কাজ করেছিলেন ফারাহ। জানান, কলেজ পড়ুয়ার চরিত্র বলেই নাকি আপত্তি ছিল শাহরুখের। তিনি বলেন, ‘শাহরুখ মরতে মরতে এই ছবিতে অভিনয় করেছিল। শাহরুখ বলতো, কলেজ পড়ুয়া হিসেবে ওই চরিত্রে ওকে নাকি খুব বয়স্ক লাগবে। তখন ওর বড় জোর ৩০ বছর বয়স।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!