ইপেপার / প্রিন্ট
শেষ হতে চলেছে ২০২৪। বিশেষ করে এ বছরটি এবার স্মরণীয় হয়ে থাকছে এক মহাবিপ্লব সংঘটনের মধ্য দিয়ে। বলা বাহুল্য, জুলাই অভ্যুত্থানে টাল-বাহানার মাঝে পড়ে দেশের শোবিজ অঙ্গনও। এর মাঝে নানান ঘটনায় অনেক তারকা হয়েছেন বিতর্কিত, সমালোচিত। কেউ দেশ ছেড়েছেন, অনেকে লাপাত্তা।
আবার তাদের মাঝে অনেকেই বছরজূড়ে কাজ করে গেছেন আপন গতিতে। তাদের মধ্যে একজন ঢাকাই চিত্রনায়িকা জয়া আহসান। অবশ্য কাজের ব্যস্ততার মাঝে থাকলেও বছরজূড়ে তিনিও থেকেছেন আলোচনায়। বিশেষ করে তার সাজ-আশাকের নতুন নতুন ফিউশন নিয়ে এবার চর্চাটা ছিল বেশি।
কাজের ক্ষেত্রে বলতে গেলে, এবছর কয়েকটি চলচ্চিত্র ও ওটিটিতে কাজ করেছেন জয়া। তার মধ্যে টালিউডের ছবিও রয়েছে। এরই মধ্যে মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন ছবি ‘নকশী কাঁথার জমিন’। শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে লেখা এই সিনেমাটি।