1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১২তম দিনেও ঝড় তুলল শাকিবের ‘বরবাদ’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১২তম দিনেও ঝড় তুলল শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক :

মুক্তির ১২ দিনেও দেশব্যাপী হাউজফুল যাচ্ছে শাকিব খানের ঈদের ছবি ‘বরবাদ’। গেল শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে ছবির ৩৭ টি শো। এছাড়াও ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭২টি শো-এর সবগুলোই যাচ্ছে হাউজফুল। এছাড়াও সিংগেল স্ক্রিনে মিলে চলছে ৪৪০ টি শো।
কিন্তু এত শো-এর পরেও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ দর্শকের। কাটা যাচ্ছে না অগ্রীম টিকিটও। আর এসব নিয়ে লেখালিখি করছে দর্শকেরা।
এ প্রসঙ্গে ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বলেন, ‘সিনেপ্লেক্সে দর্শক টিকেটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। এটা নিয়ে লেখালিখি হচ্ছে। সিনেপ্লেক্সও বিষয়টি নিয়ে অবগত। ‘বরবাদ’ দর্শক চাহিদায় যেভাবে শো বাড়ানো উচিত, সেভাবে বাড়ানো হচ্ছে না।’

দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরও কেন সিনেপ্লেক্সের ‘বরবাদ’র শো বাড়ছে না, এ প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দেই। এমনকি হলিউড মুভিও কমিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দেই।’

দর্শকদের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি বলে জানালেন মেজবাহ। বলেন, ‘সবারই বেশি শো-র চাহিদা থাকে। কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না। সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট, ব্যবসাও দেয় সবচেয়ে বেশি।’

এদিকে, দেশে সাড়া ফেলার পর ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি রিলিজ করছে। যেসব এলাকায় বাঙালি কমিউনিটি রয়েছে, শুরুতে সেসব স্থানের থিয়েটারগুলোকে চলবে ‘বরবাদ’। এ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশনে শুরু করলো শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!