1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

প্রতিনিধি

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরি করতে ইসি এই ১১টি এজেন্ডা নিয়ে আলোচনা শুরু করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপের প্রথম দিনের প্রথম সেশনে ছয়টি দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি সভার শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত করা ১১ দফা আলোচ্যসূচি তুলে ধরেন।

আলোচনার জন্য নির্ধারিত প্রধান ১১টি এজেন্ডা হচ্ছে-১. তফসিল ঘোষণার আগে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয় নির্ধারণ, ২. তফসিল ঘোষণার পর কঠোরভাবে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করা, ৩. আচরণ বিধি অনুসারে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন, ৪. প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, ৫. আউট অব কান্ট্রি ভোট এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট বাস্তবায়নের বিষয়ে আলোচনা, ৬. তফসিল ঘোষণার পর নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা, ৭. ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ, ৮. নির্বাচনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহার নিয়ন্ত্রণ, ৯. সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোনো বৈষম্য না করা, ১০. ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা এবং ১১. এআই জেনারেটেড ভিডিও দ্বারা প্রতিপক্ষ, লিঙ্গ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!