1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
’হেরা ফেরি ৩’ নিয়ে সুর বদল পরেশ রাওয়ালের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

’হেরা ফেরি ৩’ নিয়ে সুর বদল পরেশ রাওয়ালের

প্রতিনিধি

বলিউডের কমেডি প্রেমীদের কাছে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি মানেই অন্যরকম আবেগ। গত বছর এই ছবির তৃতীয় কিস্তি নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন মন ভেঙেছিল ভক্তদের। তবে এবার অপেক্ষার অবসান হতে চলেছে। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ‘হেরা ফেরি ৩’ নিয়ে মুখ খুললেন ছবির অন্যতম প্রাণভোমরা ‘বাবু রাও’ খ্যাত অভিনেতা পরেশ রাওয়াল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছিল যে, অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্কের অবনতি ঘটেছে এবং পরেশ ছবিটি ছেড়ে দিয়েছেন। এমনকি অক্ষয় কুমার তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছেন- এমন খবরও ভাইরাল হয়েছিল। এদিকে ‘দ্য কমেডি ফ্যাক্টরি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা সব জল্পনা উড়িয়ে দিয়েছেন।

পুরো বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরেশ রাওয়াল রসিকতা করে বলেন, ‘ছবিটি নিয়ে যা যা রটেছিল, তা ছিল অনেকটা কচ্ছপ ধূপের মতো। বিনা কারণেই অনেক কিছু ছড়িয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘এমনও শোনা গিয়েছিল যে অক্ষয় আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। সমস্যা যা ছিল তা ছিল প্রযোজক ও অভিনেতাদের মধ্যে, আমার সঙ্গে কারো কোনো বিবাদ হয়নি। এখন সবকিছু ঠিকঠাক আছে। সব চূড়ান্ত হয়ে গেলেই আমি কাগজে সই করে দেব।’

সব জটিলতা কাটিয়ে আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই ফ্লোরে গড়াচ্ছে ‘হেরা ফেরি ৩’। যেখানে আবারও চিরচেনা রূপে ধরা দেবেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। ২০০০ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল ‘হেরা ফেরি’।

এরপর ২০০৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’। দীর্ঘ ১৮ বছর পর বড় পর্দায় আবারও রাজু, শ্যাম ও বাবু রাওয়ের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!