1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাফেজ আনাসকে শিবিরের শুভেচ্ছা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

হাফেজ আনাসকে শিবিরের শুভেচ্ছা

প্রতিনিধি

মক্কায় অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আনাসকে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুমা বায়তুলমাল মোকাররম মসজিদের উত্তর গেটে বিশেষ আয়োজনের মাধ্যমে তাকে সম্মাননা জানানো হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জাফর সাদিক প্রমুখ।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, হাফেজ আনাসের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি শুধু বাংলাদেশের নয়, পুরো মুসলিম উম্মাহর সম্মান বৃদ্ধি করেছেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি। আশা করি, তিনি কুরআনের আলো ছড়িয়ে দিতে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন।

হাফেজ আনাসের এই অনন্য সাফল্য বাংলাদেশের কুরআনপ্রেমীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। কুরআনের শিক্ষা ও তেলাওয়াতের প্রতি অনুরাগ বাড়াতে এবং কুরআনের মর্মবাণী ছড়িয়ে দিতে তার এই অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, একই প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ মুয়াজ। ছাত্রশিবিরের পক্ষ থেকে হাফেজ মুয়াজকেও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!