1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে আমির খান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে আমির খান

বিনোদন ডেস্ক :

বেশ কয়েকদিন ধরে আলোচনায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এইতো কয়েকদিন আগেই নিজের নতুন প্রেমের ঘোষণা দিলেন নায়ক। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনা। কিন্তু প্রশ্ন, প্রেম ঘোষণার পরেও কেন বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা দেন না আমির খান?

এবার সেই প্রতিক্ষার অবসান ঘটল আমির ভক্তদের। সম্প্রতি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বান্ধবী গৌরী স্প্রাটকে নিয়ে হাজির হন আমির খান। সেই অনুষ্ঠান থেকে তাদের দুজনের আন্তরিক কিছু মুহূর্ত ভাইরাল সামাজিক মাধ্যমে।

একটি ভিডিওতে দেখা যায়, আমির খান অনুষ্ঠান মঞ্চে ছবি তোলার আগে গৌরীর দিকে হাত বাড়িয়ে দেন। এরপর, দুইজনেই ক্যামেরায় পোজ দেন। তাদের সঙ্গে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি।

এদিনের অনুষ্ঠানে আমির পরেছিলেন কালো কুর্তা এবং সাদা পায়জামা। সঙ্গে নিয়েছিলেন কালো ও সোনালি রঙের শাল। অন্যদিকে গৌরীর শিফন শাড়িতে ফুলের কারুকার্য করা এবং চোখে চশমা। হালকা সাজে আমিরের বান্ধবীকে দেখাচ্ছিল অনবদ্য।

গত মাসে আমির তার ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে জানান। এরপর তাদের একসঙ্গে মুম্বাইয়েও দেখা যায়। এক সাক্ষাৎকারে আমির তার বান্ধবীকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন। বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে লুকোচুরি চাই না। গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে। আমরা একে অপরকে দীর্ঘ ২৫ বছর চিনি। কিন্তু মাত্র দেড় বছর হলো আমাদের সম্পর্কের।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!