1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাঙরের সঙ্গে ছবি তোলার চেষ্টা নারীর, কামড়ে হারালেন দুই হাত - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

হাঙরের সঙ্গে ছবি তোলার চেষ্টা নারীর, কামড়ে হারালেন দুই হাত

নিজস্ব প্রতিবেদক

হাঙরের সঙ্গে ছবি তুলতে গিয়ে নিজের দুই হাত হারিয়েছেন কানাডার এক নারী। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোভ দ্বীপে ঘটে এ ঘটনা। সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড শনিবার (১৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, ৫৫ বছর বয়সী ওই নারী ৬ ফুট লম্বা একটি হাঙরের সঙ্গে সেলফি তুলতে পানিতে নামেন। ঠিক তখনই হিংস্র মাছটি তার হাত কামড়ে দেয়। এতে তার দুটি হাতই ক্ষতবিক্ষত হয়।

এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি হাতের কব্জি থেকে কেটে ফেলতে হয়। আর অপর হাতের বাহু পর্যন্ত কাটা যায়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাঙরটি যখন হামলা করে তখন সৈকতে থাকা অন্য মানুষ এগিয়ে আসেন। তার স্বামী প্রথমে ভয় দেখিয়ে হাঙরটিকে তাড়ান। এরপর অন্যান্য মানুষ তাদের কাপড় দিয়ে তার রক্তাক্ত হাত বাঁধেন। তিনি এ মুহূর্তে কানাডায় চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের ধারণা এটি একটি বুল জাতের হাঙর ছিল। হামলার আগে এটি দীর্ঘ ৪০ মিনিট সেখানে চক্কর দেয়। এরপর নারীর হাত কামড়ে দেয়।

তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৮৩ জন মানুষ কোনো কারণ ছাড়া হাঙরের হামলার শিকার হন। এই সংখ্যা বছর বছর বাড়ছে। বিশেষ করে দক্ষিণ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের পূর্ব দিকের সমুদ্রাঞ্চলে অনেকে হাঙরের হামলার কবলে পড়ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!