1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

প্রতিনিধি

ওমানের একটি বাণিজ্যিক বন্দর ও উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত ওমানে তেহরানের এটিই প্রথম হামলা। রোববার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে হামলার শিকার হওয়ার পর ট্যাঙ্কারটি ডুবতে শুরু করেছে এবং এর চারজন ক্রু আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটি হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বর্তমানে ট্যাঙ্কারটি ডুবন্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার মাঝেই হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলার ওই ঘটনা ঘটেছে।

ওমানের সরকারি বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি বলেছে, পালাউয়ের পতাকাবাহী স্কাইলাইট নামের তেলবাহী ওই ট্যাঙ্কার খাসাব বন্দর থেকে ৫ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়েছে বলে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার ঘোষণা দিয়েছে।

বলেছে, ট্যাঙ্কারের ২০ জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় চারজন ক্রু আহত হয়েছেন।

বিশ্ববাজারে সরবরাহকৃত মোট তেলের এক-চতুর্থাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ওমান নিউজ এজেন্সি বলেছে, দেশটির দুকুম বাণিজ্যিক বন্দরে দুটি ড্রোন হামলা হয়েছে। একটি ড্রোন শ্রমিকদের বসবাসের স্থানে আঘাত হেনেছে। এতে বিদেশি এক কর্মী আহত হয়েছেন। অন্য একটি ড্রোন জ্বালানি ট্যাংকের কাছে বিধ্বস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার সকালেও দুবাই, দোহা এবং মানামায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ের জেবেল আলী বন্দরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং আবুধাবির ইতিহাদ টাওয়ারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক নারী ও শিশু আহত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ তেহরানের ওই পদক্ষেপকে ‌‌‘ভুল হিসাব’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই হামলা ইরানকে বিচ্ছিন্ন করে ফেলবে। আপনাদের যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। বিচ্ছিন্নতা ও উত্তেজনা আরও বাড়ার আগেই যৌক্তিক ও দায়িত্বশীল আচরণ করুন।

অন্যদিকে, বাহরাইনের রাজধানী মানামাতেও রোববার ভোরের দিকে দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় বিমানবন্দরের হালকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!