1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যার উদ্দেশ্যেই নির্মাতার বাড়িতে গুলি, গ্রেপ্তার ৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

হত্যার উদ্দেশ্যেই নির্মাতার বাড়িতে গুলি, গ্রেপ্তার ৫

প্রতিনিধি

বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠিকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির সামনে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এই ঘটনার পেছনে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ছক কষে এই হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, রোহিত শেঠিকে হত্যার মূল ষড়যন্ত্র করেছিলেন গ্রেপ্তার হওয়া সমর্থ শিবসরণ এবং পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার। শুভম লোঙ্কারের নির্দেশেই একটি স্কুটারে করে দুষ্কৃতকারীরা পরিচালকের বাড়ির সামনে পৌঁছায় এবং গুলিবর্ষণ করে। এ ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এই হামলার পর সামাজিক মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে এটিকে শুধু একটি ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তী গুলি বাড়ির বাইরে নয় বরং সরাসরি বুকে চালানো হবে।

বাবা সিদ্দিকি খুন, সালমানসহ কারা রয়েছেন বিষ্ণোই’র হিটলিস্টে
ভারতীয় গ্যাংস্টার কে এই লরেন্স বিষ্ণোই?
পুরো বলিউডকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে জানানো হয়েছে, তাদের কথা না শুনলে পরিণতি বাবা সিদ্দিকীর চেয়েও ভয়াবহ হবে। রোহিত শেঠির নিরাপত্তারক্ষীও এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।

বলিউড তারকাদের লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে অভিনেতা সালমান খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তার বাড়ির সামনে গুলিবর্ষণ করা হয়েছে। এছাড়া গত বছর মুম্বাইয়ের প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। অভিনেতা দিশা পাটানি এবং কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁ ঘিরেও এই গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যায়। এই ঘটনার পর পুরো বলিউডে এখন আতঙ্ক বিরাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!