1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্টপলিস্টে থাকায় ওমরাহে যেতে পারলেন না ইকবাল সোবহান চৌধুরী, বিমানবন্দর থেকেই ফেরত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

স্টপলিস্টে থাকায় ওমরাহে যেতে পারলেন না ইকবাল সোবহান চৌধুরী, বিমানবন্দর থেকেই ফেরত

প্রতিনিধি

ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী-কে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। তার সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে জেদ্দা যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তার পাসপোর্ট যাচাইয়ের সময় দেখা যায় তিনি স্টপলিস্টে রয়েছেন। ফলে তাকে বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়নি এবং অফলোড করা হয়।

সূত্র আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি হওয়ায় তার নাম ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল। এ কারণেই তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

ঘটনার পর দুপুর ২টা ১০ মিনিটে ইমিগ্রেশন পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এবং পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও, আইনগত জটিলতার কারণেই তার বিদেশযাত্রা স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!