1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদি আরবে মার্কেটিং ও সেলস খাতে ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক বাধ্যতামূলক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সৌদি আরবে মার্কেটিং ও সেলস খাতে ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক বাধ্যতামূলক

প্রতিনিধি

সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য কাজের সুযোগ আরও সীমিত হতে যাচ্ছে। দেশটির সরকার মার্কেটিং ও সেলস খাতে নিজ নাগরিকদের অগ্রাধিকার দিতে নতুন সৌদিকরণ নীতি ঘোষণা করেছে। এ নীতির আওতায় এসব খাতে কর্মরত প্রতিষ্ঠানে কমপক্ষে ৬০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে।

সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) এক ঘোষণায় জানায়, মার্কেটিং ও সেলস খাতে যেসব প্রতিষ্ঠানে তিনজন বা তার বেশি কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। এসব সৌদি কর্মীর ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বেসরকারি খাতের মার্কেটিং প্রতিষ্ঠানগুলোতে মোট জনবলের ৬০ শতাংশ সৌদি নাগরিক রাখতে হবে। এ খাতের আওতায় মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার এবং পাবলিক রিলেশন্স সংশ্লিষ্ট পদগুলো অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া সেলস খাতেও একই ধরনের সৌদিকরণ নীতি কার্যকর করা হচ্ছে। যেসব সেলস প্রতিষ্ঠানে তিনজন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে ৬০ শতাংশ স্থানীয় কর্মী নিয়োগ বাধ্যতামূলক হবে। এই খাতে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেল স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, এ সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নতুন নিয়ম অনুযায়ী জনবল কাঠামো পুনর্গঠন করতে হবে।

মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই সৌদিকরণ নীতির মাধ্যমে দেশের শ্রমবাজার আরও আকর্ষণীয় করা, মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যোগ্য সৌদি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি চাকরির স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!