1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর

প্রতিনিধি

সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের জন্য সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার (৭ জানয়ারি) দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সেনা সদর দপ্তরে এই সমঝোতাপত্র স্বাক্ষর হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলকভাবে কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বারা পরিচালিত বিদ্যমান রুটের বাইরের গন্তব্যগুলোতে প্রশিক্ষণ এবং অন্যান্য সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা নিতে পারবে।

এই ব্যবস্থাটি ভ্রমণ ব্যয় কমানোর পাশাপাশি সেনা সদস্যদের কম খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমান সংস্থার পরিষেবা গ্রহণের অনুমতি দেবে। চুক্তিটি বিদেশে দায়িত্ব পালন এবং মিশন মোতায়েনের সময় গতিশীলতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পরিচালন দক্ষতা এবং সামগ্রিক সক্ষমতায় অবদান রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!