1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মনোযোগী হতে হবে : শেখ রবিউল আলম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মনোযোগী হতে হবে : শেখ রবিউল আলম

প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচন একটি রাষ্ট্রের চাহিদা, জনগণের অধিকার এবং রাজনৈতিক দলের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মনোযোগী হতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কলাবাগানে ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনী বিধিবিধান মেনে চললে এবং সবার সহযোগিতা থাকলে দেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

যুব সমাজকে নিয়ে বিএনপির অঙ্গীকার তুলে ধরে রবিউল আলম বলেন, যুবকদের মেধা ও মননযোগ্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের মূল ধারায় তাদের ভূমিকা নিশ্চিত করা হবে। তিনি ঘোষণা দেন, ‘আমাদের লক্ষ্য ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা। শিক্ষিত ও বেকার যুবকদের জন্য ভাতা এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। এ ছাড়া বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি এমন এক রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দেন যেখানে যোগ্যতা ও ন্যায়বিচার প্রাধান্য পাবে এবং যুব সমাজ রাজনৈতিক বিভাজন থেকে মুক্ত থাকবে।

বিগত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, এ সময়ে প্রচণ্ড দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। সরকারি সেবা জনগণের পরিবর্তে রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হয়েছে।

তিনি মনে করেন, একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার ক্ষমতায় এলে জনগণের মধ্যে আস্থা ফিরবে, অস্থিরতা কমবে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন সম্ভব হবে।

বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। অনাকাঙ্ক্ষিত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না।’

তিনি উল্লেখ করেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোপূর্বেই তৎপরতা বৃদ্ধি করেছে এবং তাদের সঠিক সমর্থন দিলে পরিস্থিতি আরও উন্নত হবে।

গণসংযোগকালে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!