1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুশান্তের জন্মদিনে আবেগঘন পোস্ট শ্বেতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সুশান্তের জন্মদিনে আবেগঘন পোস্ট শ্বেতার

প্রতিনিধি

সুশান্তের জন্মদিনে আবেগঘন পোস্ট শ্বেতার
বলিউডের আকাশে ধূমকেতুর মতো এসে ক্ষণস্থায়ী আলো ছড়িয়ে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। বেঁচে থাকলে ৪০ বছরে পা রাখতেন এই অকালপ্রয়াত নায়ক। ভক্তদের হৃদয়ে ক্ষত আজও দগদগে, আর পরিবারের কাছে তিনি এক চিরন্তন শূন্যতা।

ভাইয়ের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠি লিখেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। শ্বেতা তার পোস্টে লিখেছেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কি তাকে মিস করি? আমি হেসে ফেলি।’

‘কারণ যে আমার হৃদস্পন্দনের সঙ্গে মিশে আছে, তাকে কীভাবে মিস করি? আমি প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি। আমার প্রার্থনা, নীরবতা আর হাসিতে সে মিশে আছে।’

তিনি লেখেন, ‘সুশান্ত শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন এক অনুসন্ধানী মন, এক স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের শিখিয়েছেন তারাদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে, সীমার বাইরে গিয়ে ভাবতে এবং সাহসের সঙ্গে ভালোবাসতে।’ ২০২০ সালের জুনে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ।

দীর্ঘ সময় এই মৃত্যু নিয়ে নানা রহস্য ও জল্পনা চললেও, ২০২৫ সালের মার্চে সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, সুশান্তের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে আইনি ফলাফল যা-ই হোক, শ্বেতার কাছে সুশান্ত আজও এক জীবন্ত শক্তি। তার কথায়, ‘তুমি চলে যাওনি, তুমি সর্বত্র আছো।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!