1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সঙ্গে জুবাইদা রহমানের ইফতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সঙ্গে জুবাইদা রহমানের ইফতার

প্রতিনিধি

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

গতকাল গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী ও শিশু অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমাদের সরকার বিশ্বাস করে, কন্যা শিশুর নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, একাডেমিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে একজন কন্যা শিশু দেশের যেকোনো স্থানে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমাদের সরকার সংকল্পবদ্ধ। নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে।

তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানো হবে। এতে শিক্ষার্থীরা বিদেশে ও দেশে সব জায়গায় কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে। পাশাপাশি কারিগরি শিক্ষাও মাধ্যমিক পর্যায় থেকে কারিকুলামে যোগ করা হবে। সেটা কর্মসংস্থানে বিরাট ভূমিকা পালন করবে।

পোশাক কর্মীদের বিষয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আমরা বিশ্বাস করি- প্রত্যেক শিল্প-কারখানায় তাদের সবেতনে মাতৃত্বকালীন ছয় মাস ছুটি অবশ্যই প্রয়োজনীয়। এ ছাড়া ডে-কেয়ার সেন্টার, তাদের নিরাপদ আবাসন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা প্রয়োজন। একজন কন্যা শিশু ও একজন মা যখন নিরাপদে কর্মস্থলে যেতে পারবে, তখনই আমরা মনে করব নারীর ক্ষমতায়ন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপদেষ্টা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!