1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের চেষ্টার আগেই আটক ২, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের চেষ্টার আগেই আটক ২, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রতিনিধি

সুন্দরবনে নতুন করে ডাকাত দল গঠনের চেষ্টা চলাকালে আত্মসমর্পণ করা ‘ছোট সুমন বাহিনী’র দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার Sabbiar Alam Sujan

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবেই আত্মসমর্পণ করা ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২)। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কোস্ট গার্ডের একটি দল মোংলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে সুন্দরবনের সেলা নদীর বটতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে উদ্ধার করা হয়—

  • ৩টি একনলা বন্দুক
  • ১টি পাইপ গান
  • ১টি খেলনা পিস্তল
  • ১৯ রাউন্ড তাজা কার্তুজ

এছাড়া “চাচা-ভাইরপো” নামে নতুন ডাকাত দল গঠনের জন্য তৈরি ৫০০টি কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের দাবি, আটকরা আত্মসমর্পণের পরও নতুন করে সংগঠিত হয়ে সুন্দরবনে ডাকাতি কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!