1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামি দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

সুনামি দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক:

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি।

এরপরই সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার দূর প্রাচ্যের সাখালিন অঞ্চলের উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সাখালিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “আজকের ভূমিকম্প ও সুনামির ঘটনায় উত্তর কুড়িল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।”

এর আগে প্রশান্ত মহাসাগরে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২৫০০ জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গভর্নর লিমারেঙ্কো বলছেন, “বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানে থাকবেন”। তিনি আরও জানান, জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!