1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনন্দা শর্মার লাইভ কনসার্টে আতঙ্ক: ভক্তের আচরণে মঞ্চ ছেড়ে চলে গেলেন গায়িকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুনন্দা শর্মার লাইভ কনসার্টে আতঙ্ক: ভক্তের আচরণে মঞ্চ ছেড়ে চলে গেলেন গায়িকা

প্রতিনিধি

ভারতের জনপ্রিয় পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন। কনসার্টের মাঝপথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যা পুরো অনুষ্ঠানের পরিবেশ পাল্টে দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ এক যুবক মঞ্চে উঠে এসে গায়িকার পা জড়িয়ে ধরেন। এই আচরণে সুনন্দা চরম আতঙ্কিত হয়ে পড়েন। ভয় পেয়ে তিনি গান থামিয়ে চিৎকার করতে করতে দ্রুত মঞ্চের পেছনে চলে যান। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গায়িকা সেই রাতে আর মঞ্চে ফেরেননি।

সুনন্দা শর্মা পরবর্তীতে সামাজিক মাধ্যমে জানান, হঠাৎ কেউ মঞ্চে চলে আসায় তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না এবং তাৎক্ষণিকভাবে ভয় পেয়েছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত যুবক আসলে সুনন্দার একজন অন্ধ ভক্ত। গায়িকাকে সামনে থেকে দেখে আবেগতাড়িত হয়ে তিনি কেবল একটি সেলফি তুলতে এমন ঘটনা ঘটিয়েছেন।

উল্লেখ্য, গাজিয়াবাদে উপস্থিত শিক্ষার্থীরা সুনন্দার জনপ্রিয় গান যেমন ‘জানি তেরা না’ এবং ‘পাগল নহি হোনা’-র মাধ্যমে মজা উপভোগ করছিলেন। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কনসার্টের আনন্দ অর্ধেকের বেশি ক্ষুণ্ণ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!