1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুদানে আমিরাতের বিমানে হামলা, নিহত ৪০ ভাড়াটে সেনা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সুদানে আমিরাতের বিমানে হামলা, নিহত ৪০ ভাড়াটে সেনা

আন্তর্জাতিক:

উত্তরপূর্ব আফ্রিকার গৃহযুদ্ধকবলিত দেশ সুদানের রাজধানী দারফুরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এতে ওই বিমানটির চালক এবং ৪০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
গত বুধবার দারফুরের নায়লা বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। বিমানটিতে যাত্রীদের সবাই ছিলেন দক্ষিণ আফ্রিকার দেশ কলম্বিয়ার নাগরিক এবং ভাড়াটে সেনা।

সুদানের সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে এ তথ্য।
সূত্রের বরাতে জানা গেছে, এই হামলা করেছে সুদানের সামরিক বাহিনী এবং উড়োজাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কারোরই বেঁচে থাকার আশা নেই।

২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর, যা এখনও চলছে। এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত, কলম্বিয়াসহ আরও কয়েকটি দেশ আরএসএফের পক্ষ নিয়েছে।

জানা গেছে, পারস্য উপসাগরে আমিরাতের একটি নৌঘাঁটি থেকে রওনা হয়েছিল ওই সামরিক কার্গো বিমানটি, কিন্তু নায়লা বিমানবন্দরের কাছাকাছি এসে রানওয়ে স্পর্শ করার পরপরিই বিস্ফোরক রকেট নিক্ষেপ করা হয় বিমানটিকে লক্ষ্য করে। ধ্বংস হওয়া সেই বিমানটিতে বেশ কিছু সামরিক সরঞ্জাম ছিল। এসব সরঞ্জামসহ ভাড়াটে সৈন্যদের পাঠানো হয়েছিল আরএসএফের জন্য। সুদানের সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংস হওয়া কার্গো বিমানটি যে আমিরাতের সেনাবাহিনীর— সে ব্যাপারে তারা নিশ্চিত।

এ ঘটনায় আরএসএফ এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগামাধ্যমে এক্সে এক পোস্টে জানিয়েছেন, নিহত সেনাদের মরদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি।

সুদানে বর্তমানে যে সরকার ক্ষমতাসীন আছে, তা সেনাবাহিনীর সমর্থন ও মদতপুষ্ট। সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে অস্ত্র, সেনা ও অর্থ সহায়তা দিচ্ছে। এমনকি কলম্বিয়ার ভাড়াটে সেনাদের আরএসএফের জন্য রিক্রুট করা এবং পাঠানোর কাজও করছে আমিরাত।

আবুধাবি অবশ্য এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তবে সম্প্রতি সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সুদানে বর্তমানে ৮০ জনেরও বেশি কলম্বিয়ান ভাড়াটে সেনা আরএসএফের হয়ে যুদ্ধ করছেন।

সুদানের গৃহযুদ্ধে কলম্বিয়ান ভাড়াটে সেনাদের উপস্থিতির ব্যাপারটি স্বীকার করেছে জাতিসংঘও। সুদানের গৃহযুদ্ধ নিয়ে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, ২০২৪ সালের শেষ দিক থেকে সুদানে আরএসএফের হয়ে লড়াই করছেন কলম্বিয়ান ভাড়াটে সেনারা।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!