1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরাজগঞ্জ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিরাজগঞ্জ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

প্রতিনিধি

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিরে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায়। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও যানজট দেখা যায়নি।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।

সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতু পশ্চিম প্রান্ত, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানবাহনের চাপ থাকলেও সেগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। ফলে যাত্রীদের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত সম্ভব হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশ চালক ও যাত্রীদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর জন্য অনুরোধ জানিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি।

এর আগে, মঙ্গলবার রাত পর্যন্তও মহাসড়কের একই চিত্র দেখা গেছে। রাত ১১টা পর্যন্ত উত্তরবঙ্গগামী সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং পশ্চিমমুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি।

এতো বেশি যানবাহন চলাচলের পরও সিরাজগঞ্জ মহাসড়কে যানজট না থাকায় ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এই মহাসড়ক ও যমুনা সেতুর পশ্চিম অংশ। বিকল্প সড়ক না থাকায় ঈদের সময় সাধারণত এ পথে চাপ বাড়ে, তবে এবার এখন পর্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি বজায় রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!