1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিভিল সার্জন অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, স্টেনোটাইপিস্টকে শোকজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

সিভিল সার্জন অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, স্টেনোটাইপিস্টকে শোকজ

প্রতিনিধি

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানের ঘুষ নেওয়ার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বিব্রত হয়ে পড়েছে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। ঘুষকাণ্ডে অভিযুক্তকে তিন দিনের মধ্যে ভাইরাল ভিডিও ফুটেজের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।

সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ভাইরাল ভিডিওর বিষয়ে তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে লিখিত ভাবে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পরে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘সিভিল সার্জন কার্যালয়ে বসে ঘুষ নিচ্ছেন মিজানুর রহমান। এক ব্যক্তি ঘুষের ৫০ হাজার টাকা দিলে তিনি জিজ্ঞাসা করেন কতো টাকা এখানে। এ সময় ঘুষ দেওয়া ব্যক্তিটি জানান, ৫০ হাজার টাকা। মিজানুর রহমান বলেন, ৭০ হাজার টাকা দেওয়ারতো কথা হয়েছিল। পরে ঘুষ দেওয়া ব্যক্তিটি বলে, স্যার আপাতত ৫০ হাজার টাকা নিতে বলছে। মিজানুর রহমান ও আচ্ছা বলে ওই টাকাগুলো নিয়ে নেন।’

এক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক নাম প্রকাশ না করার শর্ত বলেন, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ভাইরাল ঘুষ গ্রহণের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ঘটনার কার্যক্রম যদি শোকজ ও তদন্তের মধ্যে আটকা থাকে তাহলে জেলার স্বাস্থ্য বিভাগে অসৎ ব্যক্তিদের দৌরাত্ম বৃদ্ধি পাবে। ঘুষখোরদের কাছে আরো বেশি জিম্মি হবে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ। কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনৈতিক সুবিধা বন্ধে যুগান্তকারী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!