1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিন্ডিকেটকারীরা ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধি করেছে - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

সিন্ডিকেটকারীরা ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধি করেছে

প্রতিনিধি

আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ও বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নোয়াখালীতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। সোমবার (১৮ নভেম্বর) সকালে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফ বলেন, অসাধু ও মুনাফাশিকারি ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। সিন্ডিকেটকারীরা ভোক্তাদের জিম্মি করে আলুর মূল্য বৃদ্ধি করেছে।

গণ–অভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও বাজার সিন্ডিকেটকারী ও চাঁদাবাজদের পতন হয়নি। তারা বহাল আছে। এই চক্রের কারণে সব নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই অসাধু চক্র ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ও বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানাই।

মানববন্ধনে আরও বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সালাউদ্দিন মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহ সভাপতি মো. ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইসমাঈলের কাছে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!