1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিনেমা হলে গিয়ে শাকিবের ‘বরবাদ’ দেখলেন ক্রিকেটাররা - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

সিনেমা হলে গিয়ে শাকিবের ‘বরবাদ’ দেখলেন ক্রিকেটাররা

বিনোদন ডেস্ক :

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে ছবির হাউজফুল শো যাচ্ছে।

শুধু সাধারণ দর্শকই নয়, বরবাদ দেখতে সিনেমা হলে হাজির হচ্ছেন শোবিজাঙ্গনের তারকা থেকে শুরু করে ক্রিকেটাররাও। যে তালিকায় এবার যোগ হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।
জিম্বাবুয়ে সিরিজের আগে বর্তমানে টাইগাররা সিলেটে অবস্থান করছেন। সেখানেই অনুশীলনের ফাঁকে ‘বরবাদ’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন তারা।

গ্রান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় ‘বরবাদ’-এর শো দেখতে হাজির হন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়।
এসময় তাদের সঙ্গে ছিলেন টিম অপরেশন্স নাফিস ইকবাল খান, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদ।

সিনেমা হলে ক্রিকেটারদের তোলা একটি ছবি পোস্ট করে গ্রান্ড সিলেট মুভি থিয়েটার জানিয়েছে, ‘অবসর সময়ে বাংলা সিনেমা দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম। সবাই বাংলা সিনেমা হলে গিয়ে দেখি, বাংলা সিনেমার উন্নয়নে পাশে থাকি।’
প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায় শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!