1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সাহস নিয়েই ভিন্ন ঘরানার সিনেমা করছি’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘সাহস নিয়েই ভিন্ন ঘরানার সিনেমা করছি’

প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। পরপর দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে ‘প্রেশার কুকার’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে নির্মাতার এই ভিন্নধর্মী উদ্যোগ ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন- শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। পোস্টারে তাদের সাজসজ্জায় যেমন আভিজাত্যের ছাপ তেমন চোখেমুখে ফুটে উঠেছে এক ধরনের রহস্য। সামাজিক মাধ্যমে অনেকেই এই লুকের সঙ্গে বলিউডের ‘হীরামান্ডি’র তুলনা করছেন।

নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে। রাফীর মতে, এই শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে। সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়ক-নির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে সম্পূর্ণ ব্যতিক্রমী পথে হেঁটে একটি হাইপারলিঙ্ক গল্প বলতে চেয়েছেন।

সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘‘প্রেশার কুকার’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প। আমি সবসময়ই চেয়েছি দর্শকদের নতুন কিছু দিতে। নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা, নতুন ভাষা।’

নিজের পূর্ববর্তী কাজের সাফল্যের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘‘পরান’-এ দর্শক আমাকে যে সাহস দিয়েছেন, সেই সাহস নিয়েই আমি ভিন্ন ঘরানার গল্পে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছি। সেখান থেকে পাওয়া আরও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে বড় ক্যানভাসে ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো গল্প নিয়ে আসতে। দর্শকের এই নিরন্তর সমর্থনই আমাকে ‘প্রেশার কুকার’-এর মতো ভিন্নধর্মী হাইপারলিঙ্ক গল্প ভাবার এবং নির্মাণ করার সাহস দিয়েছে।’

দর্শকদের রুচির পরিবর্তন নিয়ে রাফীর বক্তব্য, ‘আমি বিশ্বাস করি, আমাদের দর্শক এখন বিশ্বের সব ধরনের জনরার কনটেন্ট দেখে অভ্যস্ত। তারা নতুনত্ব বোঝেন, গ্রহণ করেন, এবং মূল্যায়ন করেন। সেই দর্শকদের জন্য নতুন কিছু তুলে ধরা একজন নির্মাতা হিসেবে আমার দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঈদে ‘প্রেশার কুকার’ শুধু একটি সিনেমা নয়, এটি হবে এক নতুন অভিজ্ঞতা। আর ‘প্রেশার কুকার’ হবে বাংলাদেশের নতুন দিনের কমার্শিয়াল চলচ্চিত্রের এক শক্তিশালী ঘোষণা।’

প্রসঙ্গত, সিনেমাটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনায়ও রয়েছেন নির্মাতা নিজে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!