1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সালমানের ‘সিকান্দার’ মুক্তির আগে বড় ধাক্কার আশঙ্কা! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

সালমানের ‘সিকান্দার’ মুক্তির আগে বড় ধাক্কার আশঙ্কা!

প্রতিনিধি

বলিউডের ভাইজান সালমান খান ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।

বক্স অফিসে আজ  মুক্তি পেতে চলেছে সালমান খানের মেগা রিলিজ ‘সিকান্দর’। ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই দিন নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা সালমান খান এবং টিম সিকান্দারের জন্য।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গিয়েছে ছবিটি। এই মেগা বাজেট ছবি নিয়ে তুমুল উত্তেজনা ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও রীতিমতো নজির গড়েছিল সিনেমাটি।

স্বাভাবিক ভাবেই ‘মেগা ওপেনিং’-এর অপেক্ষায় রয়েছে বলিউড। কিন্তু তার আগেই ছবিটি অনলাইনে মুক্তি পেয়ে যাওয়ায় ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এমনকী টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এই সিনেমা এবং ডাউনলোড লিংক। এখনও পর্যন্ত টিম সিকান্দারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এর আগে একাধিক বলিউড ছবি এই ধরনের সমস্যার মুখে পড়েছিল।

দীর্ঘ বিরতির পর ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিক সিনেমায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। ছবি মুক্তির আগেই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তার কণ্ঠে। সালমান জানিয়েছিলেন, ছবিটি ২০০ কোটির বেশি ব্যবসা করবে বলে তিনি আত্মবিশ্বাসী। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!