ইপেপার / প্রিন্ট
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭২ ঘণ্টার জন্য সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা)।
ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক: ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা)।
নিম্নলিখিত যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না:
আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক
জরুরি সেবা, স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহকারী যানবাহন
সংবাদপত্র পরিবহণকারী যানবাহন
বিমানবন্দর যাত্রী পরিবহন বা আত্মীয়স্বজন নেওয়া-নেওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (প্রমাণ দেখালে)
দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন
নির্বাচনী কাজে অনুমোদিত ছোট যানবাহন ও মোটরসাইকেল
সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি সেবার জন্য অনুমোদিত যানবাহন
জাতীয় মহাসড়ক, বন্দর, গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে প্রয়োজনীয় যানবাহন
জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের অনুমোদন অনুযায়ী অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করা যাবে।