1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অব.) ৪১তম মৃত্যুবার্ষিকী সামরিক মর্যাদায় পালিত হয়েছে।

আজ রোববার সকালে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে ওসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরে জেনারেল ওসমানীর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!