1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারের তিন সড়কে মানুষের ঢল, গাড়ির ধীরগতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫

সাভারের তিন সড়কে মানুষের ঢল, গাড়ির ধীরগতি

প্রতিনিধি

পোশাক শিল্প কারখানাগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার পোশাক কারখানার কর্মদিবস শেষে শ্রমিকরা গ্রামে ফিরতে শুরু করেছেন। এতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তিনটি সড়কে গাড়ির ধীরগতি দেখা দিয়েছে।

সরেজমিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর-চন্দ্রা সড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র এবং আব্দুল্লাহপুর-ডিইপিজেড সড়কের জামগড়া, সরকার মাকের্ট ও আশুলিয়ায় কয়েক হাজার পোশাক শ্রমিকের উপস্থিতি লক্ষ করা গেছে। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-ডিইপিজেড সড়কে যাত্রীর তুলনায় গণপরিবহন সংকট ও সড়কগুলোতে গাড়ির ধীরগতি দেখা দেয়।

পোশাক শ্রমিক আফরোজা আক্তার ঢাকা পোস্টকে বলেন, আজ (সোমবার) কাজ শেষে কারখানা ছুটি দিয়েছে। রাতে রংপুর যাওয়ার জন্য উল্লাইল বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু যাত্রী অনেক বেশি থাকায় গাড়ি পাওয়া যাচ্ছে না। তবে ২/১টি গাড়ির সিট পাওয়া গেলেও ভাড়া বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অপরদিকে নবীনগর বাসস্ট্যান্ডে পরিবার নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সবুজ মিয়া। তিনি বলেন, আমাদের কাছে অনেক খুশি লাগছে। কারণ বেশ কয়েকদিনের ছুটি পেয়েছি। তাই গ্রামের বাড়ি ফরিদপুর যাব। কিন্তু একসঙ্গে কারখানা সব ছুটি হওয়ায় বাসের জন্য ভিড় করছে যাত্রীরা। আমি প্রায় দেড় ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি।

ঠিকানা বাসের চালক আব্দুর রশিদ বলেন, হঠাৎ যাত্রীদের চাপ বেড়েছে। হেমায়েতপুর, নবীনগর, বাইপাইলসহ কয়েকটি স্থানে যানজট সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে এবং সেইসঙ্গে বেড়েছে গণপরিবহন সংকট। এতে সড়কে ধীরগতির সৃষ্টি হয়েছে কিন্তু কোথাও যানজট নেই বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!