1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক সচিবের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সাবেক সচিবের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভবনটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বাসাটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

তবে বাসাটি কার এবং কি পরিমাণ বেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে, সেবিষয়ে কিছুই জানানো হয়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন— বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে।

এরপর স্থানীয় জনতা ঐ ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে বাসাটিতে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!