1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

‘‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়’

প্রতিনিধি

তিন দশকের দীর্ঘ পথচলা। যার কণ্ঠে এক সময় বুঁদ হয়ে থাকত সংগীতপ্রেমীরা। নব্বইয়ের দশকের সেই ‘ও সনম’ থেকে শুরু করে আজকের ‘তু জানে হ্যায় কাহাঁ’ দীর্ঘ এই যাত্রায় সুরের জগতের একচ্ছত্র অধিপতি হয়েও নিজেকে ‘তারকা’ ভাবতে নারাজ লাকি আলি।

বরং এক বুক বিনয় নিয়ে তিনি মনে করেন, দর্শক-শ্রোতাদের ভালোবাসা কেবলই এক আশীর্বাদ ও উপহার। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন এক সত্য সামনে এনেছেন এই সুরের জাদুকর। লাকি আলি বলেন, ‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়। এটা আমি মেনে নিয়েছি।’

প্রচারের আলো থেকে দূরে থাকা এই শিল্পী মনে করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নিজের ভেতরের সত্য খুঁজতে শেখে, তিনিও এখন সেই সন্ধানেই মগ্ন।

১৯৯৬ সালে ‘শুনহ’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু। ওয়াকম্যানের সেই সোনালি যুগে তরুণ প্রজন্মের কাছে লাকি আলির ‘হাসকি’ ভয়েস ছিল পরম স্বস্তির নাম।

এরপর ‘গোরি তেরি আঁখেঁ কহে’ কিংবা ‘তেরি ইয়াদ’-এর মতো গানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন ইন্ডি-পপের আইকন হিসেবে। বলিউডেও ‘এক পাল কা জিনা’ বা ‘না তুম জানো না হাম’-এর মতো কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি।

তবে স্রোতে গা ভাসাতে বরাবরই অনীহা তার। যেখানে অনেক শিল্পী বলিউড প্লেব্যাককে ক্যারিয়ারের মূল লক্ষ্য মনে করেন, সেখানে লাকি আলির পথ ছিল ভিন্ন। তিনি জানান, চলচ্চিত্রের ফরম্যাট অনুযায়ী গান গাওয়া তার স্বভাববিরুদ্ধ।

মাঝেমধ্যেই স্বেচ্ছায় অন্তরালে চলে যান এই শিল্পী। আবার ফিরে আসেন নিজের খেয়ালে। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার তার নতুন সিঙ্গেল ‘তু জানে হ্যায় কাহাঁ’ নিয়ে হাজির হয়েছেন তিনি। বরাবরের মতো এই গানেও মিশে আছে তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর গভীর অনুভূতি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!