1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাত বছর পর মহিউদ্দিন হত্যা মামলার আসামী গ্রেফতার, ট্র্যাইব্যুনাল এ মামলার ধীরগতির দাবী বাদীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সাত বছর পর মহিউদ্দিন হত্যা মামলার আসামী গ্রেফতার, ট্র্যাইব্যুনাল এ মামলার ধীরগতির দাবী বাদীর

প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সালের চাঞ্চল্যকর মহিউদ্দনি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউক’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

র‍্যাব সূত্র জানান, গত ২০১৮ সালের (২৬ মার্চ) চট্টগ্রাম মহানগরীর সল্ট গোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আইনুল আলম প্রকাশ ডিউক ও তার অন্যান সহযোগীরা পূর্বপরিকল্পিত ভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমে থাকা ভিকটিম মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরর্বতীতে অনুষ্ঠানে উপস্থিত জনতা ভিকটিমকে ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিম মহিউদ্দিন এর পরিবার বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২২(০৩)২০১৮ ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

হত্যা কান্ড ও হত্যাকারীদের শাস্তির বিষয়ে জানতে চাইলে মরহুম মহিউদ্দিনের মা (মামলার বাদী) নুর সেহের বেগম জানান হাজী ইকবালের নেতৃত্বে গত ২০১৮ সালের (২৬ মার্চ) হালিশহর মেহের আফজাল উচ্চ-বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রকাশ্যে কুপিয়ে হত্যা আমার ছেলে মহিউদ্দিনকে। তিনি আরো বলেন হত্যাকান্ডে এখনো দুইতিনজন পলাতক আছে, পলাতকদের দ্রুত গ্রেফতার করে সকল আসামীর শাস্তি দাবী করছি এবং আমরা প্রতিনিয়ত মামলা প্রত্যাহারের জন্য হুমকির শিকার হচ্ছি। এবিষয়ে মৃত মহিউদ্দিনের বোন আন্জুয়ারা আন্জু বলেন,সাড়ে তিন বছরের ছোট্ট অবুঝ শিশু ইব্রাহিম আদহাম রেখে খুনি হাতে খুন হয় আমার ভাই। এই যন্ত্রণা বহন করা এখনো আমাদের জন্য কষ্টকর, আমি আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।এছাড়াও

এছাড়াও মামলার অন্যতম সাক্ষী মো. আলী (মইনু মাস্টার জানান মামলার সমস্ত সাক্ষী গ্রহণ শেষ মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চলমান আরগুমেন্টধীন। অদৃশ্য কোন রহস্য মামলাটি আটকে আছে জানিনা আমরা মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ন্যায় বিচারের দাবী জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি।

পলাতক আসামীদের গ্রেফতার ও মামলার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে , বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মিটিংয়ে ব্যাস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (এএসপি) মিডিয়া জানান, গত (৮ ডিসেম্বর) সোমবার আনুমানিক ১২: ২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আইনুল আলম প্রকাশ ডিউককে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন বরখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!