চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সালের চাঞ্চল্যকর মহিউদ্দনি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউক’কে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
র্যাব সূত্র জানান, গত ২০১৮ সালের (২৬ মার্চ) চট্টগ্রাম মহানগরীর সল্ট গোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আইনুল আলম প্রকাশ ডিউক ও তার অন্যান সহযোগীরা পূর্বপরিকল্পিত ভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমে থাকা ভিকটিম মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরর্বতীতে অনুষ্ঠানে উপস্থিত জনতা ভিকটিমকে ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিম মহিউদ্দিন এর পরিবার বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২২(০৩)২০১৮ ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
হত্যা কান্ড ও হত্যাকারীদের শাস্তির বিষয়ে জানতে চাইলে মরহুম মহিউদ্দিনের মা (মামলার বাদী) নুর সেহের বেগম জানান হাজী ইকবালের নেতৃত্বে গত ২০১৮ সালের (২৬ মার্চ) হালিশহর মেহের আফজাল উচ্চ-বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রকাশ্যে কুপিয়ে হত্যা আমার ছেলে মহিউদ্দিনকে। তিনি আরো বলেন হত্যাকান্ডে এখনো দুইতিনজন পলাতক আছে, পলাতকদের দ্রুত গ্রেফতার করে সকল আসামীর শাস্তি দাবী করছি এবং আমরা প্রতিনিয়ত মামলা প্রত্যাহারের জন্য হুমকির শিকার হচ্ছি। এবিষয়ে মৃত মহিউদ্দিনের বোন আন্জুয়ারা আন্জু বলেন,সাড়ে তিন বছরের ছোট্ট অবুঝ শিশু ইব্রাহিম আদহাম রেখে খুনি হাতে খুন হয় আমার ভাই। এই যন্ত্রণা বহন করা এখনো আমাদের জন্য কষ্টকর, আমি আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।এছাড়াও
এছাড়াও মামলার অন্যতম সাক্ষী মো. আলী (মইনু মাস্টার জানান মামলার সমস্ত সাক্ষী গ্রহণ শেষ মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চলমান আরগুমেন্টধীন। অদৃশ্য কোন রহস্য মামলাটি আটকে আছে জানিনা আমরা মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ন্যায় বিচারের দাবী জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি।
পলাতক আসামীদের গ্রেফতার ও মামলার বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে , বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মিটিংয়ে ব্যাস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (এএসপি) মিডিয়া জানান, গত (৮ ডিসেম্বর) সোমবার আনুমানিক ১২: ২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আইনুল আলম প্রকাশ ডিউককে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন বরখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।