1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাইকেল র‍্যালির মাধ্যমে শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সাইকেল র‍্যালির মাধ্যমে শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু

প্রতিনিধি

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে সাইকেল র‍্যালির মধ্য দিয়ে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে র‍্যালিটি ফতেহ গণভবনের উদ্দেশে যাত্রা করে। এতে শিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সেই উপলক্ষ্যেই আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনও আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের এই কর্মসূচিতে থাকছে জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী, জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, গান, কবিতা, নাটক ও মাইম, প্ল্যানচেট বিতর্ক ও আলোচনা সভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!