1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সহকর্মী হত্যার পর ভারতে চিকিৎসকদের ধর্মঘট - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সহকর্মী হত্যার পর ভারতে চিকিৎসকদের ধর্মঘট

প্রতিনিধি

ভারতীয় চিকিৎসকরা শুক্রবার বলেছেন, তাদের এক সহকর্মীকে ধর্ষণের পর হত্যা করায় তারা দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট আরো জোরদার করতে যাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ড যা নারীর প্রতি সহিংসতার দীর্ঘস্থায়ী ইস্যুতে ক্ষোভ উস্কে দিয়েছে। খবর এএফপি’র।

গত ৯ আগস্ট ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরের একটি সরকারি হাসপাতাল থেকে ৩১ বছর বয়সী ওই নারীর রক্তাক্ত ও বিভৎস লাশ উদ্ধার করা হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নয়াদিল্লিতে সরকার পরিচালিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সস (এআইআইএমএস) হাসপাতালের চিকিৎসক শুভ্রঙ্কর দত্ত বলেছেন, ‘আমরা আমাদের সহকর্মীর বিচার দাবিতে আমাদের প্রতিবাদ জোরদার করছি।’

এমন নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বেশ কয়েকটি রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকরা ‘অনির্দিষ্টকালের জন্য’ কাজ বন্ধ করে দিয়েছেন।
সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থায় একাধিক মেডিকেল ইউনিয়ন ধর্মঘট সমর্থন করেছে।এ হত্যাকাণ্ডের নিন্দা জানাতে বুধবার রাতভর কলকাতার রাস্তায় হাজার হাজার মিছিল করেছে এবং এর পাশাপাশি মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে
ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের শুরু হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!