ইপেপার / প্রিন্ট
মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কমিটি প্রণয়ন করা এই নীতিমালায় দেশের মসজিদে কর্মরত জনবলের গ্রেডভিত্তিক বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হয়েছে।
বেতন কাঠামো:
সিনিয়র পেশ ইমাম: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড
পেশ ইমাম: ৬ষ্ঠ গ্রেড
ইমাম: ৯ম গ্রেড
প্রধান মুয়াজ্জিন: ১০ম গ্রেড
মুয়াজ্জিন: ১১তম গ্রেড
প্রধান খাদিম: ১৫তম গ্রেড
খাদিম: ১৬তম গ্রেড
খতিবের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে
সুবিধা ও অন্যান্য বিধান:
মসজিদে কর্মরত জনবলের জন্য আবাসনের ব্যবস্থা ও মাসিক সঞ্চয়
চাকরি শেষে এককালীন সম্মাননা
ছুটি: প্রতি মাসে সর্বোচ্চ ৪ দিনের সাপ্তাহিক ছুটি, বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি, প্রতি ১২ দিনে ১ দিনের অর্জিত ছুটি
নিয়োগের জন্য সাত সদস্যবিশিষ্ট বাছাই কমিটি বাধ্যতামূলক
নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি
নারীদের জন্য শরিয়তসম্মত পৃথক নামাজ কক্ষ ব্যবস্থা
এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০০৬ সালের পুরনো মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে।