1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না : ফখরুল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না : ফখরুল

প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্ররা দলগঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবেন আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে। আর নয়তো জনগণ মেনে নেবে না।’

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানার খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন দম ছেড়ে নিশ্বাস নিতে পারতেছি হাসিনা পালানোর কারণে। দেশে এখন আতঙ্ক নেই। ১৮ কোটি জনগণের বুকে পাথরের মতন বসে শাসন করেছে হাসিনা।

শেখ হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও ভালো হয়নি। ভারতে আশ্রয়ে থেকে দেশ নিয়ে দুষ্টামি করছেন তিনি। হাসিনা অনেক মা-বাবার বুক খালি করেছেন। এটা নিয়ে হাসিনার কোনো অনুশোচনা নেই।

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ণ অর্থনীতির কারণে এখন বাজারদর বৃদ্ধি হয়েছে। দক্ষিণখানের গুমের শিকার মুন্নার মা বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রামরাজত্ব কায়েম করেছিল। পলাতক হাসিনা সরকারের উত্তরা এলাকার এমপি হাবিব হাসান এবং খসরুসহ নিরীহ মানুষের জমি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করে। তারেক রহমানের নির্দেশে করোনার সময় আমরা জনগণের পাশে থেকে লাশ দাফন করাসহ দরিদ্রদের ত্রাণসামগ্রী নিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করেছি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন না।

তিনি আরও বলেন, এখন দেখা যায় নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি দখলদারি লুটতরাজসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আমাদের ওপর চাপিয়ে দেওয়া অপচেষ্টা করছেন। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার।b

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!