1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমস্যা জর্জরিত পিংনা পোস্ট অফিস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সমস্যা জর্জরিত পিংনা পোস্ট অফিস

প্রতিনিধি

০৯ জুন ২০১৮ ইং

জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনায় মহাকবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পোস্ট অফিসটি দীর্ঘদিন যাবত্ নানা সমস্যায় জর্জরিত। এখন কার্যক্রমের অনুপযোগী। ভবনটির বিভিন্ন স্থানে দেয়াল ও ছাদের ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জনশ্রুতি রয়েছে— মহাকবি কায়কোবাদ এক সময় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা পোস্ট অফিসে কর্মরত ছিলেন। এ কর্মকালের কোনো এক সময় রসপাল জামে মসজিদের আজানের সুমধুর ধ্বনি শুনে মসজিদের পুকুর ঘাটে বসে ‘আযান’ নামের এই কালজয়ী কবিতাটি তিনি রচনা করেছিলেন। সে সময় পিংনাতে মুন্সেফ কোর্ট ছিল সেখানে জামালপুর ও টাঙ্গাইল এলাকার অনেক মোকদ্দমা এই মুন্সেফ কোর্টে পরিচালিত হতো। মুন্সেফ কোর্ট ভবনটি এখন আর নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পোস্ট অফিসটি দ্বিতীয় দফায় ১৯৭৩-৭৪ সালে ২০ শতাংশ জমির উপর চার কক্ষ বিশিষ্ট একতলা পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়। ফলে পুরনো ভবনটির বিভিন্ন স্থানে বড়-বড় ফাটল দেখা দিয়েছে। দেয়াল ও ছাদের আস্তর ধসে পড়ছে। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যায়।  পোস্ট অফিস সূত্রে জানা যায়, এ পোস্ট অফিসের আটটি শাখায় প্রতিমাসে লেনদেনের পরিমাণ প্রায় কোটি টাকা। তবুও অদৃশ্য কারণে পোস্ট অফিসটি দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কারের অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে পোস্ট মাস্টার আব্দুল জব্বার বলেন, নিরাপত্তার জন্য সীমানা প্রাচীরসহ ভবনটির মেরামত ও সংস্কার অত্যন্ত জরুরি। কারণ আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি। পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় বলেন, মহাকবি কায়কোবাদের স্মৃতি ধরে রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!