1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমর্থকদের হতাশায় সমব্যথী লিভারপুল কোচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

সমর্থকদের হতাশায় সমব্যথী লিভারপুল কোচ

প্রতিনিধি

সমর্থকদের হতাশায় সমব্যথী লিভারপুল কোচ
প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের বিপক্ষে ৩২টি শট নিয়েও মাত্র একটি গোল। আক্রমণভাগে আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ের ঘাটতি, পরে একটি গোলও হজম করতে হয়েছে। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অ্যানফিল্ডে আগত দর্শকরা দুয়ো দিয়েছে লিভারপুলকে। তাদের এই হতাশাকে অন্যায্য মনে করছেন না কোচ আর্নে স্লট। ১-১ গোলে ড্র করার পর সমর্থকদের দুয়োধ্বনি প্রসঙ্গে লিভারপুল কোচ বলেছেন যে, তিনি ভক্তদের এই হতাশা ‘পুরোপুরি বুঝতে পারছেন’।

এনিয়ে চলতি মৌসুমে লিগে উন্নীত তিনটি দলকেই ঘরের মাঠে হারাতে ব্যর্থ লিভারপুল। শেষ চার লিগ ম্যাচে মাত্র একটি জিতেছে তারা। টেবিলের চতুর্থ স্থানে থাকলেও পাঁচে থাকা ম্যানইউর চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে অলরেডরা। ভক্তদের হতাশাকে স্বাভাবিকভাবে দেখছেন স্লট, ‘আমার মনে হয়েছে এটি কেবল দুয়োধ্বনি নয়, বরং এটি ছিল একরাশ হতাশা। লিভারপুলের মতো দল হয়ে যদি আমরা ঘরের মাঠে বার্নলির বিপক্ষে ড্র করে হতাশ না হই, তবে বুঝতে হবে কোথাও বড় ভুল আছে। তাদের হতাশা আমি পুরোপুরি বুঝতে পারছি। আমি এবং খেলোয়াড়রা ভক্তদের মতোই সমানভাবে হতাশ।’

চলতি লিগ মৌসুমে তৃতীয়বার লিভারপুল জয়ের অবস্থানে থেকেও পয়েন্ট হারিয়েছে। ফ্লোরিয়ান উইর্টজ গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মার্কাস এডওয়ার্ডস গোল করে বার্নলিকে সমতায় ফেরান।

লিভারপুল গোল লক্ষ্য করে রেকর্ড ৩২টি শট নিয়েছিল (যার মধ্যে ১১টি লক্ষ্যে ছিল) এবং তাদের বল দখল ছিল ৭৩ শতাংশ। তাদের এক্সপেক্টেড গোল ছিল ২.৯৫, যা এই মৌসুমে তাদের সর্বোচ্চ।

স্লট আরও বললেন, ‘বার্নলি যেভাবে গোললাইন থেকে বল ক্লিয়ার করেছে এবং গোল ঠেকাতে সবটুকু চেষ্টা করেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।’

তার মতে, লিভারপুল ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল এবং প্রচুর সুযোগ তৈরি করেছিল। তবে ঝুঁকি নিয়ে আক্রমণ করতে গিয়ে প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের খুব বেশি সুযোগ তারা দেননি, যা একটি ইতিবাচক দিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!