1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন বাসনা নেই’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

‘সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন বাসনা নেই’

প্রতিনিধি

ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় এক গ্ল্যামারাস উপস্থিতি। তবে টলিউড কুইনের মতে, অভিনেত্রী হিসেবে কেবল সুন্দর দেখানোর চেয়ে চরিত্রের দাবি মেটানোই তার কাছে আসল। সম্প্রতি অরিন্দম শীলের নতুন রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’ নিয়ে কথা বলতে গিয়ে নিজের এমন সাহসী অবস্থানের কথা জানান এই অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কয়েক দশক পার করলেও সৌন্দর্য নিয়ে বাড়তি মোহ নেই ঋতুপর্ণার। তিনি জানান, ‘সব সময় যে সুন্দর দেখাতে হবে, তা নিয়ে আমি ভাবি না। আমি অভিনেত্রী, আমার কাছে চরিত্রই শেষ কথা।’

‘আলো’ থেকে ‘রাজকাহিনী’ প্রতিটি ছবিতে তিনি নিজেকে ভেঙেছেন। ‘কর্পূর’ ছবিতে তাকে দেখা যাবে কলেজের একজন দৃঢ়চেতা অধ্যাপিকার চরিত্রে, যেখানে মেকআপ নয়, বরং ব্যক্তিত্বই প্রধান।

দুই সন্তানের মা হওয়ার পরও লাইমলাইটে থাকা সহজ ছিল না। ঋতুপর্ণা বলেন, ‘সব কিছুর দায়িত্ব আমাকেই নিতে হয়। আমি কাজও করতে চেয়েছি আবার সংসারও। এই পরিশ্রমটা মানুষ বাইরে থেকে বুঝতে পারবে না।’ শত ব্যস্ততার মাঝেও স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। রোম্যান্স টিকিয়ে রাখা এবং সান্নিধ্য তার কাছে অত্যন্ত জরুরি।

ইন্ডাস্ট্রির কোন্দল বা ছোট গণ্ডির রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন ঋতুপর্ণা। সিনেমাকে তিনি কোনো নির্দিষ্ট হাউসের কুক্ষিগত করার বিপক্ষে। তার মতে, ইন্ডাস্ট্রিকে বড় করতে হলে উদার মানসিকতা প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!