1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সজল এখনো বিয়ে করেননি, শুনেই অবাক অপু বিশ্বাস! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সজল এখনো বিয়ে করেননি, শুনেই অবাক অপু বিশ্বাস!

প্রতিনিধি

২০০৮ সালে গোপনে শাকিব খানের গলায় মালা দেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় ১০ বছর লুকিয়ে সংসারের পর ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। এরপর আর নতুন করে বিয়ের কথা ভাবেননি অপু। 

অন্যদিকে দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। শোবিজাঙ্গনে দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও এখনো বিয়ে করেননি এই অভিনেতা। যেই বিষয়টি সম্পূর্ণ অজানা ছিল অপু বিশ্বাসের।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে হাজির হয়ে সজলের বিয়ে না করার খবর জানতে পেরে রীতিমতো চমকে যান নায়িকা। অবাক হয়ে সজলকে প্রশ্ন করেন, ‘আপনি এখনো বিয়ে করেননি?’ জবাবে অভিনেতা বলেন, আল্লাহর রহমতে এখনো বিয়েটা হয়নি আমার।

অপু বলেন, ‘আমি যখন গতবছর তার একটা সিনেমা দেখলাম, তখন অনেককে বলেছিলাম- তার বাচ্চা সিনেমাটা দেখলে খুব খুশি হবে! কিন্তু আপনি বিয়েই করেননি!’

এরপরই অপু সজলের কাছে জানতে চান, প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা? জবাবে অভিনেতা বলেন, ‘কে না থাকে সম্পর্কে? সবার জীবনেই সম্পর্ক থাকে। আসলে একটা সময় দিতে হবে তো।’

অপু বিশ্বাস বলেন, ‘আমরা মা হয়ে যাচ্ছি, ছেলের বিয়ের কথা ভাবছি।’ তারপর সজল বলেন, ‘কোনো সমস্যা নেই। তখন সবকিছু একসঙ্গে হবে। জন্ম-মৃত্যু, বিয়ে সবকিছু আল্লাহর হাতে।’

উপস্থাপক এরপর শাকিব খানের বিয়ে নিয়ে জানতে চান অপু বিশ্বাসের কাছে। জবাবে এই নায়িকা বলেন, ‘শাকিব খানের বিয়ে নিয়ে কোনো মন্তব্য তো আমার কাছ থেকে আসেনি। যারা বলেছেন, তারাই হয়তো বলতে পারবেন এ বিষয়ে।’

সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি জানি আমি যা করছি তা সঠিক। এজন্য যে যেভাবে ঘুরিয়ে-ফিরিয়ে তা বলুক না কেন, তাতে কোনো দুঃখ পাই না। এসব শুনে আমি কখনো অমার রুটিনের বাইরেও যাই না। অপু বিশ্বাস কাজ করছে কি করছে না, তা অপু বিশ্বাস নিজেও জানে। এমনকি কখন সিনেমার শুটিং করব, তাও ভালোভাবেই জানি। আমি তো আমার ট্র্যাকেই চলি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!